নতুন প্রভাতের সূচনা
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন

ভাবছি আর নয় আবেগের ঘনঘটা
আর নয় জড়সড় বিষন্নতা,
নতুন সূর্যোদয়ের সাথে সাথে
হোক নতুন প্রভাতের সূচনা।

মুছে যাক অতীতের সব বন্দনা
মুছে যাক মনের যত জল্পনা,
এবার সূর্যস্নানে বিশুদ্ধ হবো
সবুজ গড়ব মনের কুঠিরে।

ব্যস্ততার আড়ালে চলে যাব
অবকাশটাকে ছুটি দিব,
ডুবে যাব গভীরে অস্তিত্বে
যেখানে হারাব সব অগোচরে।

অভিমান ভাবলে ভুল হবে
তন্দ্রাচ্ছন্ন ভাবলেও ভুল হবে,
এ যে নতুন অধ্যায় জীবনের
সূচনা হবে আজ অনন্ত পথের।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।